শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোটা সংস্কার আন্দোলনে বিএনপির রঙিন স্বপ্ন ভেস্তে গেছে’

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির রঙিন ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার মাধ্যমে ভেস্তে গেছে।

রোববার (১৫ এপ্রিল) সকালে সাড়ে ১০টায় ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে বিএনপি হতাশায় ভুগছে। তারা কোনো আন্দোলনেই জনগণের সমর্থন পাচ্ছে না। সারাদেশের জনগণ যেখানে শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করছে সেখানে বিএনপি ঈর্ষান্বিত হয়েছে। দেশের পরিস্থিতি স্থিতিশীলতায় রেখে কালারফুল মনোরম পরিবেশে অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার পহেলা বৈশাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে।

কাদের বলেন, প্রধানমন্ত্রী গতকাল শনিবার বক্তব্যে দিয়েছেন তাতে বিএনপিকে কোনো বিরোধীতা করা হয়নি। আমিও যে বক্তব্যে রেখেছি তাতেও বিএনপির বিরুদ্ধে কিছু বলা হয়নি তার পরেও তারা নোংরা রাজনীতি করছে।

বিএনপির রঙ্গিন খোয়াব আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন হতাশার সাগরে নিমজ্জিত বলে মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী ২২ এপ্রিল ভারতের বিজেপির পার্টির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক কে প্রধান করে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। মধ্যে এক দিন অবস্থান করে ২৪ তারিখে দেশে ফিরে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়