শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৬:০৬ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ফিরে পেতে চাইছে জাকির নায়েককে

আবু হোসাইন শুভ : বর্তমান সময়ের শ্রেষ্ট ইসলামিক আলোচক ড. জাকির নায়েককে ফেরত চেয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে মালয়েশিয়ার কাছে অনুরোধ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে দেশটির জাতীয় তদন্ত সংস্থা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং চার্জশিট উপস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। তবে জাকির নায়েককে হস্তান্তর করতে মালয়েশিয়া প্রস্তুত বলে আগে জানিয়েছিল।
মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছিলেন, ভারত জাকির নায়েককে হস্তান্তরের অনুরোধ করলে দুই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দুই দেশের আইন অনুযায়ী জাকির নায়েককে হস্তান্তরের সুযোগ রয়েছে। জাকির নায়েকের বিরুদ্ধে তরুণদের জিহাদে উদ্বুদ্ধসহ কয়েকটি অভিযোগ আনে ভারত। তারপর থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়