শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূজার পাশে দাঁড়ালেন সালমান, রবি

রবিন আকরাম : যক্ষায় আক্রান্ত সালমান খানের একসময়ের সহ অভিনেত্রী পূজা ডাডওয়াল। মুম্বইয়ের সেউরি টিবি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অথচ, চিকিৎসা করানোর টাকা নেই পূজার কাছে। ৫২ বছরের অসহায় অভিনেত্রী সাহায্য প্রার্থনা করেছিলেন সালমান খানের কাছে। আর খবর পাওয়া মাত্রই পূজাকে সাহায্য করতে এগিয়ে এলেন সল্লু।

শনিবার ভারতের পুণেতে দাবাং ট্যুর প্রেস কনফারেন্সের সময় সালমানকে পূজা ডাডওয়ালের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'হ্যাঁ আমি এখবর শুনেছি। আমাদের পক্ষে যতটা সম্ভব ওকে সাহায্য করারও চেষ্টা করছি। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে আন্টি ( হেলেন আন্টি) দেখাশোনা করছেন। প্রথমে আমি বিষয়টা জানতাম না, যে ও এধরণের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে আশাকরি ও সুস্থ হয়ে ওঠবে।

এদিকে, পূজার যক্ষার খবর জানতে পারা মাত্রই তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন বলে জানা গিয়েছে। তবে সালমান ছাড়াও পূজা ডাডওয়ালের অসুস্থতার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ। ইতিমধ্যেই পূজার জন্য হাসপাতালে ফল ও টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি।

রবি কিষাণ এ প্রসঙ্গে জানান, পূজা আমায় ধন্যবাদ জানিয়েছেন। ও ফলের ঝুড়িটা হাতে নিয়ে যেভাবে তাতে চুম্বন করল, তাতে আমার বেশ ভালো লাগছে। ও এই মুহূর্তে হাসপাতালে আছে। আমি ওর দেখাশোনা করব। রবি কিষাণ আরও জানান, একসময় আমিও অর্থ কষ্ঠের মধ্যে দিয়ে গেছি। যখন আমার মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল তখন আমি চড়া সুদে ধার করে ওর খরচ চালিয়েছি। সেসময় আমার পাশে কেউ দাঁড়ায়নি।তবে এখন আমার অন্যকে সাহায্য করার মতো সামর্থ রয়েছে। আমি খুব শীঘ্রই পূজার সঙ্গে দেখা করব।

জানা গিয়েছে, রবি কিষাণ এই মুহূর্তে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় তিনি নিজে হাসপাতালে যেতে পারেননি। তাঁর সহকারীর পাপ্পু যাদবের মাধ্যমে টাকা ও ফল পাঠিয়ে দেন। পাপ্পু যাদবের কথায় রবি এভাবে অনেকেরই পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, পূজা ডাডওয়াল 'বীরগতি' ছাড়াও 'হিন্দুস্থান', 'সিন্দুর কী সুগন্ধ'-সহ একাধিক ছবিতেও অভিনয় করেছেন। সূত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়