শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৯:১৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার যে সমীকরণ বাংলাদেশর সামনে

নিজস্ব প্রতিবেদক : নিদাহাস ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকে জিতলেই যে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে এমন নয়। আবার হারলেও যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তেমনও নয়। তবে ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচটিও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, আজকে জিতলে এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও ফাইনালের আশা বেঁচে থাকবে টাইগারদের। আবার, আজকে হারলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে ফাইনালে যাবে টাইগাররা।

এখন পর্যন্ত ভারত ও শ্রীলংকা খেলেছে তিনটি করে ম্যাচ। যেখানে ভারত দুটি ও শ্রীলঙ্কা একটি ম্যাচে জয় পেয়েছে। ফলে ভারতের পয়েন্ট ৪ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট ২ করে। রান রেটের হিসেবে অনেকটাই এগিয়ে আছে ভারত। নেট রান রেটের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং সবশেষে বাংলাদেশ। আজকের ম্যাচে যদি ভারত জয় পায় তবে কোনো সমীকরণ ছাড়াই ভারত ফাইনাল খেলবে। আর বাংলাদেশ জয় পেলেও ফাইনাল নিশ্চিত করতে তাদের পুল পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে।

ভারতের বিপক্ষে জয়ের পরও যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হেরে যায়, তারপরও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে টাইগারদের। কারণ সমীকরণ তখন চলে যাবে নেট রানের হিসেবে। তিনটি দলেরই দুটি করে জয় থাকায় নেট রানে এগিয়ে থাকা দুটি দল খেলবে ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়