শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীদের ভুলের কারণেই খালেদা জিয়া কারাগারে : আইনমন্ত্রী

আনিস রহমান : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় না গিয়ে শুধুশুধু আদালতকে ‍দুষছেন। অথচ এই আইনজীবীদের ভুলের কারণেই তিনি আজ কারাগারে। খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা জামিন হওয়া না হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকার । সরকার মামলা জট কমিয়ে আনার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। আমরা ‘প্রিজন অ্যাক্ট ১৮৯৪’ সংশোধনের উদ্যোগও নিয়েছি। কেননা ১২৪ বছর আগের কলোনিয়াল আইনটি আমাদের শাস্তি দেওয়ার জন্য করা হয়েছিলো। তাই আইনটি সংশোধন করে আমরা ‘প্রিজন অ্যান্ড কারেক্টাল অ্যাক্ট ২০১৮’ করতে চাইছি।

তিনি বলেন, মামলা জট না কমাতে পারলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবে না। জট কমলে আস্থা বাড়বে। তখনই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগটির যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, উম্মে কুলসুম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়