শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিনের সময় বাড়ল ১৩ মার্চ পর্যন্ত

সজিব খান: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আগামী ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে ১৩ ও ১৪ মার্চ এই মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

সোমবার রাজধানীর পুরোনো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার শুনানি হয়।

আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়ির আইনজীবী এডভোকেট আবদুর রেজাক খান।

এর আগে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আবেদন করেছিল দুদক।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র: ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়