শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইচ্ছার বিরুদ্ধে কাউকে ফেরত পাঠাবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তরিকুল ইসলাম : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইচ্ছার বিরুদ্ধে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না বাংলাদেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা দিয়ে যাবে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। যাতে মিয়ানমার প্রত্যাবাসন নিয়ে তার প্রতিশ্রুতি এবং বাধ্যবাধকতাগুলো পূরণ করে। বাংলাদেশ কোনোভাবেই কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে প্রত্যাবাসন করবে না।

রবিবার রাজধানীর স্পেক্ট্রা করভেনশন সেন্টারে ‘আশঙ্কিত শৈশব: বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের ৬ মাস’ শীর্ষক গবেষনা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণাটি সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ভিশন যৌথ ভাবে করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটির পরিচালক রিফাত বিন ছাত্তার। এছাড়াও বিভিন্ন এনজিওসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার মূল রাখাইন রাজ্যে। আর এর সমাধানও সেখানেই খুঁজতে হবে। বাংলাদেশ অযৌক্তিক ভাবে এর ভার বহন করছে। বাংলাদেশ সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বইচ্ছায় এবং টেকশই প্রত্যাবাসন। রোহিঙ্গাদের ২৮ শতাংশ শিশু, যাদের বয়স ১৮ বছরের নিচে। এসব শিশুর মধ্যে ২৬ হাজার তাদের পিতা না হয় মাতাকে হারিয়েছে। আর প্রায় ৭ হাজার শিশু তাদের পিতা-মাতা দুইজনকেই হারিয়েছে। এসব শিশুর মধ্যে অনেকেই সেনাবাহিনীর বর্বর হত্যাজ্ঞগ্যের সাক্ষী এবং তারা মানসিক ভাবে খুবই আঘাতপ্রাপ্ত।

শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের খাদ্য, পানি ও স্যানিটেশন নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সবার সহযোগিতা ছাড়া এতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা সহজসাধ্য নয়। শরনার্থীদের আশ্রয় দেয়ার পাশাপাশি অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়