শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর শহরে ৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর আওয়ামী লীগের অন্তর্গত ৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতা নুরুজ্জামান নয়ন সভাপতি ও মৃদুল সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শহরের উত্তর বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে দিনাজপুর শহর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আহসানুল করিম ওসমানি অরুন, শহর যুবলীগের সহ সভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, রাজিব মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ, হাসিনুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মাসুদ হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম জসিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আরিফ হোসেন মুন্না। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ, শহর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

দ্বিতীয় পর্বে ৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত সকল কর্মীদের সিদ্ধান্তক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরুজ্জামান নয়ন কে সভাপতি ও মৃদুল সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়