শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক এবং শিক্ষার মানের অবনতি দুটোই হাত ধরাধরি করে চলছে

রাজেকুজ্জামান রতন : মাদক আমাদের দেশের জন্য এক ভয়াবহ বিপদ হিসেবে আবির্ভুত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা সাধারণ হিসাবে তারা বলেছেন, এদেশে প্রায় ৮০ লক্ষের মত মানুষ মাদক সেবন করে। এর প্রায় ৯৮ শতাংশ আমাদের তরুণ যুবক। এই মাদক তরুণদের যেমন জীবনীশক্তি কেড়ে নিচ্ছে, সমাজের কাছে দায়-দায়িত্ব ভুলিয়ে দিচ্ছে, আর্থিক বিশাল অপচয় তৈরি করছে, তেমনি এই মাদকের কারণে পারিবারিক ও সামাজিক জীবনে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। ব্যক্তিগতভাবে এক মাদকসেবী সারা জীবন এর দ্বারা ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের দেশে মাদক এবং শিক্ষার মানের অবনমন দুটোই হাত ধরাধরি করে চলছে। তার পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের ঘটনাও।

মাদকের ঘটনাটা গোটা পৃথিবীতেই একটা আলোচিত বিষয়। বাংলাদেশ দারিদ্রতার কবলে পরে থাকা একটি দেশ। সেই দেশের যুবসমাজ যদি মাদকাসক্ত হয়ে পরে তবে তাদের বর্তমান যেমন জটিল হবে, ভবিষ্যৎটাও তেমনি কঠিন হয়ে দাঁড়াবে।তাই মাদকের বিরুদ্ধে একটা কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। কাজেই আমরা মনে করি, ঘোষণায় সীমাবদ্ধ না রেখে মাদক নিয়ন্ত্রনে একটা কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

পরিচিতি : কেন্দ্রীয় কমিটির সদস্য, বাসদ/ মতামত প্রকাশ : এইচ. এম. মেহেদী/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়