শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধান ভিত্তিক কৃষির জন্য অনেক বেশি দরকার ব্যাঙ

মতিনুজ্জামান মিটু : যুক্তরাষ্ট্রের সেভ দ্য ফ্রগ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ইকোলোজিস্ট ড. কেরি ক্রিগার বলেছেন, বাংলাদেশের ধান ভিত্তিক কৃষির জন্য অনেক বেশি দরকার ব্যাঙ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাহমুদুল আমিন অডিটরিয়ামে ‘সেভ দ্য ফ্রগ ট্রন্সেলোটিং সাইন্স ইনটু এ্যাকশন’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এ সেমিনার আয়োজন করে। পৃথিবীতে আসার পর থেকে ব্যাঙের ক্রমরুপান্তরের বিস্তারিত বর্ণনা দিয়ে ইকোলোজিস্ট ড. কেরি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় ব্যাঙের ভূমিকা অনন্য। ধানসহ নানা ফসলের আবাদে ফার্টিলাইজার ও পেস্টিসাইডের ব্যবহার মানুষসহ প্রাণির স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

ব্যাঙ কোনো ক্ষতি না করে ধানসহ ফসলের ক্ষতিকর পোকা মাকড় দমনে কার্যকর। সমুদ্রবাদে বিশ্বের সব জায়গায় ব্যাঙ বিচরণ করে। ব্যাঙ অত্যন্ত সংবেদনশীল। দূষণ ও কীটনাশক তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। মানুষ এবং জীববৈচিত্র্য রক্ষায় ব্যাঙ রক্ষা করতে হবে। ব্যাঙ বিলুপ্ত হলে মানুষের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। ব্যাঙের গুরুত্বপূর্ণ দরকারের কথা বিবেচনায় নিয়ে প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহে আন্তর্জাতিক ব্যাঙ দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্বের ৫৬টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর ২৮ এপ্রিল ব্যাঙ দিবস পালিত হবে। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গুলশান আরা লতিফা। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে। মুক্ত আলোচনায় অংশ নেন সমিতির সহ সভাপতি এম এন সরকার। প্রফেসর ড. দিনেন্দ্র রায়চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়