শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনতে আগ্রহী বাংলাদেশ

মাছুম বিল্লাহ : বাংলাদেশ ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা ও শিল্প বাণিজ্য সহজতর করতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের জেনিস ডিফেন্স উইকলি এ কথা জানায়।

ইন্দোনেশিয়ার রাজধানীতে দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে ২০ ফেব্রুয়ারি বলা হয়, ‘ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা শিল্প থেকে সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।’

জাকার্তার মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য কেনাকাটার উদ্দেশ্যে বাংলাদেশী কর্মকর্তারা ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পরিকল্পনা করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ল্যান্ড সিস্টেম স্পেশালিস্ট ‘পিপি পিনদাদ’, শিপবিল্ডার ‘পিটি পিএএল’ এবং এরোস্পেস কোম্পানি ‘পিটি দিরগানতারা’ (পিটিডিআই)।

বাংলাদেশী কর্মকর্তারা নিজেদের চোখে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা শিল্পের সামর্থ্য দেখতে চান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরবর্তীতে কোন এক সময় দুই পক্ষ প্রতিরক্ষা বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি এবং সামরিক মহড়ায় অংশগ্রহণ আরো বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়