শিরোনাম
◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন ◈ রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১৯ বছর পর ক্ষমতায় বিএনপি, ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ ◈ শপথ নিলেন মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী ◈ প্রথমবার এমপি হয়েই মন্ত্রী: কে এই আফরোজা খানম রিতা? ◈ বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা ডাক পাননি মন্ত্রিপরিষদে ◈ বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন কারা ◈ বিএনপি সরকারের মন্ত্রিসভা ঘোষণা: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯

ডেস্ক নিউজ: রাজধানী ঢাকা ‘মসজিদের শহর’ নামে সকলের কাছেই পরিচিত। কিন্তু সারাদেশে মোট কতটি মসজিদ রয়েছে তা হয়তো অনেকেরই জানা নেই। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি।

সোমবার ২০১৮ সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. নুরুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্ম মন্ত্রী বলেন, ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে নির্ধারিত আবেদন ফরমের ভিত্তিতে বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে মসজিদের অনুদান মঞ্জুর করা হয়।এর অংশ হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৩৫৬টির অনুকূলে ১১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে ৫ হাজার ৩৯৯ মসজিদের জন্য ১১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়। তবে দেশের সকল মসজিদে সরকারি অনুদান সমভাবে পৌঁছানোর কোন পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই।’

সরকারি দলের সদস্য মো. আবদুল মতিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত চার বছরে ৯৯৯ জন হজ প্রতিনিধির পেছনে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে ২৪৫ কোটি টাকা।

তিনি বলেন, ‘বাংলাদেশি হজ যাত্রীদের বিভিন্ন সমস্যা দেখাশুনাসহ হজ ব্যবস্থাপনার জরুরি দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দলে (হজ প্রতিনিধি দল, হজ প্রশাসনিক দল, হজ কারিগরি দল এবং হজ চিকিৎসক কারিগরি দল) অন্তর্ভুক্ত করে ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর, বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ সৌদি আরবে দায়িত্ব পালন করে থাকেন। তাদের পেছনে ওই অর্থ ব্যয় হয়।

ধর্মমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারি খরচে কোন হজযাত্রী পাঠানো হয়নি। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৪ সাল থেকে সরকারি খরচে ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানো হচ্ছে।

এ হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে ১২৫ জনের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ২৬৬ জনের পেছনে ২৯ কোটি,

২০১৬-১৭ অর্থবছরে ২৮৮ জনের পেছনে সাড়ে ২৯ কোটি এবং ২০১৮ অর্থবছরে ৩২০জনের পেছনে অর্থ বরাদ্দ পাওয়া গেছে সাড়ে ৩৩ কোটিসহ মোট ২৪৫ কোটি টাকা। সূত্র: বাসস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়