শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুগার মিলে ড্রাম বিস্ফোরণে নিহত ১

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাটের ফ্রেস সুগার মিলে ড্রাম বিস্ফোরণে মোঃ রিমন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় মোঃ হুমায়ুন নামে আরেকজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বার্ণ ইউনিটের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, মৃত রিমনের শরীরের ৪৫% শতাংশ দগ্ধ হয়েছিল ও আহত হুমায়ুনের শরীরের ৩২% শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

আহত দগ্ধ হুমায়ুন বলেন, সোমবার দুপুরে আমরা কয়েকজন একটি নতুন মেশিন ফিটিংয়ের কাজ করার সময় রিমন একটি খালি ড্রাম নিয়ে আসে, এর উপর দাড়িয়ে কাজ করার জন্য। পরে ওই ড্রামটি ওয়েল্ডিং মেশিন দিয়ে আরেকজন ছিদ্র করতে গেলে বিস্ফোরণ ঘটে।

তাদের সহকর্মী সালাউদ্দিন ও সাগর হোসেন জানান, ঘটনার পরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলার গাবতলী উপজেলার হাপানিয়া গ্রামের আব্দুল বাকীর ছেলে রিমন। সে মেঘনা এলাকায় থাকতো। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়