শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির গতি নির্ধারণ করে দিল সৌদি সরকার

ওমর শাহ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রবাসীদেরও প্রাণ হারানোর মতো ঘটনা ঘটে থাকে। এবার টনক নড়েছে দেশটির প্রশাসনের। সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির গতি নির্ধারণ করে দিল সৌদি সরকার।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় সোমবার থেকে গাড়ির গতি নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১ শ’ ৪০ কিলোমিটার, বাস একশ কিলোমিটার এবং ট্রাক চলতে পারবে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রিয়াদ থেকে তাইয়্যেফ যাওয়ার রাস্তা, রিয়াদ-কাসিম রোড, কাসিম-রিয়াদ (দক্ষিণ), মক্কা থেকে মদিনার রাস্তা এবং মদিনা থেকে জেদ্দা যাতায়াতের রাস্তায় এই নিয়মানুসারে গাড়ি চালাতে হবে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, গাড়ির গতি নির্দিষ্ট করে দেওয়া এটা নয় যে, ওই গতিতেই গাড়ি চালাতে হবে। চাইলে যে কেউ এর চেয়ে কম গতিতে গাড়ি চালাতে পারবেন। সূত্র : সৌদি গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়