শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

সোহেল মুহাম্মদ, আশুলিয়া: আশুলিয়ার নলাম এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে ঢাকা জেলা উত্তর সাভার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, আলমঙ্গীর হোসেন পঁচা (৩৫)। তার গ্রামের বাড়ির যশোরের কোতায়ালী থানা এলাকায়। সোহেল রানা ওরফে জয় (৩২)। সে ঝালকাঠি জেলার নলসিটি থানার জুরকাঠি গ্রামের মৃত খালেক শরীফের ছেলে। মুটক শিকদার (৩৪)। তার গ্রামের বাড়ির গোপালগঞ্জ জেলার সদর থানায় ও  মোমিন সরদার (৩২)। সে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর গ্রামের সাখাওয়াত সরদারের ছেলে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান জানান, গত ৮ ফেব্রুয়ারী সাভারের আশুলিয়ার নলাম এলাকায় ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা বাড়ির লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে এক লক্ষ ৫২ হাজার টাকা, ৮০ ভরি স্বর্ণের গহনা , দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসে। পরে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মুন্না নামে এক ডাকাত সর্দার মারা যায়।

নিহত ডাকাতের মোবাইল ফোনের সূত্র ধরে ডাকাত সর্দার আলমঙ্গীর হোসেন পঁচাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় তাদেরকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এছাড়া ডাকাতির ঘটনার সাথে জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়