শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে  অন্তত ৮ জন  আহত হয়েছে।
রোববার  সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে মীরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মোশারফ (৩৫), উজ্জল,  মাহফুজ,  আতিকুল, রমজান, নজরুলসহ আরো কয়েকজন।
আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকেলে মীরহাটি এলাকার নোয়াবাড়ির গিয়াস মিয়া জমিতে পানি দিতে গেলে পাঠানপাড়ার খন্দকার বাড়ির রাসেলের সঙ্গে বাকবিতন্ডা হয়।  এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে।  এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়