শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাকালুকিতে পাখি শিকারীসহ দুইজনকে জেল-জরিমানা

শাকির আহমদ, কুলাউড়া: দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলার ভাটেরা অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারের দায়ে ইরা মিয়া ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে হানিফ মিয়াকে ১ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করেছেন। এ সময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদসহ থানা পুলিশ ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়