শিরোনাম
◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড ◈ গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের পর আগুন; সমর্থকদের বাড়িতেও হামলা(ভিডিও) ◈ শ্রমিক অসন্তোষে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ, ছুটি ২০ কারখানায় ◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দরকার ভালো প্রস্তুতি

ফয়সাল মেহেদী : স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণে জন্য ভালো প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন খাতে বিদ্যমান আর্থ-সামাজিক বৈষম্য দূর করতে সরকারকে জোর দিতে দাবী জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

শনিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও টেকসই উন্নয়ন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তারা বলেন, উত্তরণের ফলে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্যে যেসব সুযোগ পেত বাংলাদেশ, তা আর পাওয়া যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অত্যন্ত ভালো প্রস্তুতি থাকতে হবে। এছাড়াও বিভিন্ন খাতে বিদ্যমান বৈষম্য দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ইক্যুইটিবিডি ও এলডিসি ওয়াচ আয়োজিত এ সেমিনারে সভাপতির বক্তব্যে ড. কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের জাতীয় মর্যাদা। এই মর্যাদা আমারা যোগ্যতার ভিত্তিতে অর্জন করেছি। বিশ্ব বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলো যেসব সুযোগ সুবিধা ভোগ করে, উত্তরনের ফলে তার কিছু কিছু হয়ত আমরা হারাব। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে, যাতে সাহায্যের বদলে নিজেরাই কিছু করতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জিইডি) সদস্য উর্ধ্বতন সচিব ড. শামসুল আলম বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরনের সংকট মোকাবেলায় মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাই হওয়া উচিত মূল মনোযোগ। তিনি আরো বলেন, ২০২৭ সালের পর বাংলাদেশ নিজেই একটি বিনিয়োগকারী দেশে পরিণত হবে, তখন বৈদেশিক সাহায্য প্রয়োজন হবে না।

ইক্যুইটিবিডি’র প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী বলেন, উত্তরনের ক্ষেত্রে স্থায়িত্বশীলতার বড় চ্যালেঞ্জ জলবায়ু ভিত্তিক দুর্যোগ ও বিদ্যমান বৈষম্য। সেমিনারে মূল বক্তব্যে কোস্ট ট্রাস্টের উপ-পরিচালক সৈয়দ আমিনুল হক নিজস্ব বিনিয়োগ বাড়াতে কর ফাঁকি ও অবৈধ অর্থ পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, দক্ষ জনশক্তি বাড়াতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, জলবায়ু মোকাবেলায় সক্ষম অবকাঠামো গড়ে তোলা, কার্যকর সুশাসন প্রতিষ্ঠা করার সুপারিশ তুলে ধরেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন ডাব্লিউটিও সেলের পরিচালক ও যুগ্ন-সচিব মো. হাফিজুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন, এলডিসি ওয়াচের আন্তর্জাতিক সমন্বয়কারী নেপালের গৌরি প্রধান।

  • সর্বশেষ