শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে ইসলামি চিন্তাবিদ তারিক রামাদান আটক

কামরুল আহসান : বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তারিক রামাদানকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। ২০১৭ সালে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ৪০ বছর বয়স্কা লেখিকা হেন্দা আইয়্যারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন, ২০১২ সালে প্যারিসের একটি হোটেল কক্ষে তারিক রামাদান তাকে যৌন হয়রানি করেছেন।

তখন প্যারিসে একটি বক্তব্য দিতে গিয়েছিলেন তারিক রামাদান। বক্তব্য শেষ হওয়ার পর তারিক রামাদানের সঙ্গে হোটেল কক্ষে দেখা করতে যান হেন্ডা। তখন তারিক রামাদান তাকে যৌন প্রস্তাব দেন। হেন্ডা রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন করেন, ভয় দেখান। ৫৫ বছর বয়সি তারিক রামাদান এ অভিযোগ অস্বীকার করলেও বুধবার তাকে ফ্রান্সে গ্রেফতার করা হয়।

জন্মসূত্রে সুইস নাগরিক তারিক রামাদান একজন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক ইসলাম শিক্ষা পড়ান। বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তারিক পৃথিবীর অসংখ্য বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন। মিশরের ব্রাদারহুড প্রতিষ্ঠাতা হাসান আল-বান্নার নাতী তিনি। আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়