শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি: টঙ্গীর সাতাইশ এলাকায় পোশাক কারখানায় কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) ভোরে টঙ্গীর খাঁপাড়া রোডের একটি পোশাক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সনিয়া আক্তার (২২)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার বেলায়েতপুর গ্রামের মো. আব্দুল বাতেনের মেয়ে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার ভোর রাতে কারখানায় কাজ করার সময় ছনিয়ার ওড়না মেশিনের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ্ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ওসি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়