শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজ ও চালের দাম স্বাভাবিক: বাণিজ্যমন্ত্রী

ফারমিনা তাসলিম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজারে এখন চাল ও পেঁয়াজের দাম স্বাভাবিক। এছাড়া অন্য কোন পণ্যের দামও বাড়েনি। তিনি বলেন, পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ১৭ লাখ টন। ৭ লাখ টন ঘাটতি ছিল। আমরা ঘাটতিটা পূরণ করি ভারত থেকে। কিন্তু উত্তর ভারতসহ দেশটির বিভিন্ন স্থানে বন্যার কারণে পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। ভারতের পেঁয়াজের দাম বেড়ে গেলে আমদানিকারকরা লোকসান এড়ানোর কারণে পেঁয়াজ আমদানি করেনি। সেকারণে পেঁয়াজের দাম বেড়েছিল।

বাণিজ্যমন্ত্রী ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সবজি আর ডালের দাম তো সর্বনিন্ম। এবার ডালের দাম বাড়েনি। ডালের যে চাহিদা তার থেকে বেশি আছে। অন্য কোন পণ্যের দাম বাড়েনি। রোজার মাসে পণ্যের দাম বাড়েনি। কোরবানি ঈদের সময়ও বাড়েনি। আমাদের গৃহিত পদক্ষেপের কারণে পণ্যের দাম বাড়তে পারেনি। আমি এবার ৪ বছর এবং এর আগেও ১৯৯৬ সাল থেকেও বাণিজ্যমন্ত্রী ছিলাম। কোন পণ্যের দাম বাড়েনি। সুতরাং দু’একটা পণের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে গেলে এখানেও দাম বাড়ে। কেউ আন্তর্জাতিক বাজারটার মূল্যায়ন করে না। আমরা মিশর থেকে পেঁয়াজ এনেছিলাম। কিন্তু মিশরের পেঁয়াজ এখানে কেউ খায় না। সুতরাং পেঁয়াজের দাম আর চালের দাম ছাড়া আর কোন পণ্যের দাম বাড়েনি।

  • সর্বশেষ