শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

জুয়াইরিয়া ফৌজিয়া : দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ইতিমধ্যেই মেলাকে সামনে রেখে প্রায় সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। মেলার ইতিহাসে সবচেয়ে বৃহৎ পরিসরে বসবে এবারের বইমেলা।

অমর একুশে গ্রন্থমেলা শুধু বইমেলা নয় বাঙালি জাতির আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালি জাতির গৌরবদীপ্ত বিজয়ের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জাগরণের প্রতীক।

বৃহষ্পতিবার বিকেলে গ্রন্থমেলার উব্দোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দেয়া হবে বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ২০১৭।

অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড.জালাল আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে।

এবার মেলায় অংশ নিচ্ছে মোট ৪৭৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে লিটল ম্যাগাজিন কর্নারে অংশ নিচ্ছে ১৩৬টি লিটল ম্যাগাজিন। সেই সাথে শিশুচত্বর থাকছে সোহরাওয়ার্দী উদ্যান অংশেই।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, মেলা চলাকালীন সময়েই ২২ ও ২৩শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছুটির দিন বাদে প্রতিদিন বিকেলে ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯ টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়