শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশ্বাস দিয়েছে মানে সরকার সজাগ

ড. এ কে আজাদ চৌধুরী : প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ভারপ্রাপ্ত শিক্ষা সচিব ও কারিগরি সচিব জাতীয়করণের আশ্বাস দেন। কবে নাগাদ হবে, কতজন হবে, কত বাজেট হবে, সে সম্বন্ধে কিছু জানানো হয় নি। বিশাল বাজেটের ব্যাপার। তবে আশ্বাস দিয়েছে মানে সরকার সজাগ। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। এটা করলে দেশের ভালো হবে। প্রাথমিক শিক্ষা দান করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার যখন বলেছেন নিশ্চয়ই হবে। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার সাথে বিশাল বাজেট জড়িত। সেটা করতে গেলে যে প্রস্তুতি, সেটা নিশ্চয়ই সরকার নেবে। এটা করলে দেশের জন্য ভালো হবে, শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে। যে বাজেট দরকার, সেই বাজেট কোথা থেকে আসবে? আমি পুরোপুরি শংকামুক্ত নই। ধাপে ধাপে যদি করা হয়, তাহলে করা সম্ভব। শিক্ষা ব্যবস্থায় সরকারের ইতিবাচক প্রভাব জাতির ওপর পড়বে। শিক্ষকরাও সেই সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাত্ররা এই সুযোগটা গ্রহণ করবে। এটা বিরাট একটা পদক্ষেপ। এটা বাস্তবায়ন করতে হলে সময় লাগবে। তবে সহানুভূতির সাথে বিবেচনা করছে সরকার, সেজন্য সরকারকে ধন্যবাদ। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে আওতায় আনা হয় নি তাদেরকেও নিশ্চয়ই জাতীয়করণের আওতায় আনা হবে। বঙ্গবন্ধু নিজেই জাতীয়করণের সুচনা করেছেন প্রাইমারী স্কুল থেকে। নিশ্চয়ই কিছু সময় লাগবে। সক্রিয় বিবেচনায় থাকবে বলে আমার বিশ্বাস। সরকারী উদ্যোগ সমন্বিত করা হবে।
পরিচিতি : শিক্ষাবিদ
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়