শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিটজ কার্লটন হোটেল থেকে সকল যুবরাজ ও ব্যবসায়ীদের মুক্তি দিল সৌদি সরকার

ওমর শাহ: দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষদিক থেকে রিয়াদের জমকাল রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে সরকারি এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তদন্ত শেষে সন্দেহভাজন ওই প্রিন্স, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়েছে।

গত বছরের নভেম্বরের শুরুতে সৌদি আরবের প্রশাসন দূর্নীতিবিরোধী সর্বাত্মক অভিযান শুরু করার পর কয়েক ডজন প্রিন্স, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীকে রাজধানী রিয়াদের বিখ্যাত রিটজ-কার্লটন হোটেলের ভেতরে কার্যত বন্দি করে রাখা হয়।

নতুন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে রাজকীয় ডিক্রি জারি করে এ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ পরে  জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সমঝোতারে মাধ্যমে তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তেলের দাম কমে যাওয়ায় বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা করতে যা কাজে দেবে।

রাজকীয় ‘বন্দিশালায়’ পরিণত হওয়ায় নভেম্বর থেকেই রিটজ কার্লটনের স্বাভাবিক কর্মকা- বন্ধ ছিল।

শনিবার সৌদি আরবের অন্যতম শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল রিটজ হোটেল থেকে মুক্তি পেয়েছিলেন। কর্মকর্তারা তখন অন্য বন্দিদেরও শিগগিরই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

  • সর্বশেষ