শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে নিলামের নামে টাকা পাচার হচ্ছে

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক বিষাণ সিংহ বেদী ক্রিকেটার কেনাবেচায় কোটি কোটি টাকা খরচ করা নিয়ে বোমা ফাটালেন এবার। রাখঢাক না করে বেদী বলে দিলেন, ‘‘কেউ কী বলতে পারেন একটা উইকেটের জন্য ১ কোটি টাকা খরচ করা বা একটা রানের জন্য ৯৭ লক্ষ টাকা খরচ করার কোনো যৌক্তিকতা আছে? কোনো ক্রিকেটার দেশের জন্য খেলে এত উপার্জন করলে আমি একটা কথাও বলতাম না। কিন্তু ওরা তো খেলছে এক একটা জঘন্য ক্লাবের জন্য।’’

বেদীর আরো কথা, ‘‘এই যে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে বিচারপতি লোধার কমিশন গঠন করতে হয়েছিল তার জন্যেও আইপিএল দায়ী। কখনও শুনিনি এমন সস্তার জিনিসের জন্য এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। অনেকে বলবেন, আইপিএলের কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নই বলেই এত সমালোচনা করছি।’’

বেদীর আরো মারাত্মক অভিযোগ, ‘‘জানতে চাই এত টাকা কোথা থেকে আসছে আর কোথায়ই বা যাচ্ছে? এটা যদি অর্থ পাচার করা না হয় তাহলে কোনটা?’’ বেদী ভাবতে পারছেন না, বিরাট কোহলি কোটি কোটি টাকা পাচ্ছেন যেখানে সেখানে ওই টিমেরই আর একজন কী করে সাত-আট লাখ টাকা পান!

বেদী এসব বলেছেন, কলকাতায় এক অনুষ্ঠানে। যা নিয়ে আইপিএল চেয়ারম্যানের মন্তব্য, ‘‘যে যা ইচ্ছে বলুন। বেদীর মনে রাখা উচিত আইপিএল থেকে অর্জিত টাকায় প্রাক্তন ক্রিকেটাররাও উপকৃত হন।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়