শিরোনাম
◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির! ◈ ফাঁস হলো দালালচক্রের চাঞ্চল্যকর তথ্য, যেভাবে তৈরি হয় শিক্ষকদের জাল সনদ ◈ 'গুপ্ত' নিয়ে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ◈ চাক‌রি হারা‌নো আর খারাপ জায়গায় বদ‌লির ভ‌য়ে পুলিশে আবার অস্থিরতা! ◈ ইরানকে বাদ দি‌য়ে ইতালিকে বিশ্বকাপে খেলা‌নোর প্রস্তাব উড়িয়ে দিলেন ইতালির ক্রীড়ামন্ত্রী ◈ রাজশাহীর কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল ◈ ঢাকাবাসীর জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ, গরম আরও বাড়ার শঙ্কা ◈ স্রেফ টাকার জন্য ক্রিকেটার‌দের হত‌্যা কর‌ছে ভারতীয় বোর্ড, বিসিসিআইকে এক হাত নি‌লেন ললিত মোদি ◈ বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইল সেনাবাহিনীর অস্তিত্ব বিলীন করে দেয়া সম্ভব: হিজবুল্লাহ

আনিস রহমান : ইসরাইলের সেনাবাহিনীকে গুঁড়িয়ে দেয়ার মতো অস্ত্র রয়েছে বলে দাবি করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

হিজবুল্লাহর সংসদীয় দলের নেতা মোহাম্মাদ রা’দ বলেছেন, আমাদের কাছে এখন এমন সব যুদ্ধ সরঞ্জাম রয়েছে যা দিয়ে ইসরাইলের সেনাবাহিনীর অস্তিত্ব বিলীন করে দেয়া সম্ভব। এ অবস্থায় লেবাননে হামলার মতো বোকামি না করতে ইসরাইলকে পরামর্শ দেন তিনি।

ইরানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণের দাবি নাকচ করেন মোহাম্মাদ রা’দ।
সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রোনান মেনলিস দাবি করেছেন, হিজবুল্লাহ ও ইরান যৌথভাবে ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণের চেষ্টা করছে এবং ওই সব কারখানায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।

ইসরাইলের এ বক্তব্য একেবারেই অতিরঞ্জন। তারা এ ধরনের বক্তব্য দিয়ে কোনঠাসা অবস্থা থেকে নিজেদেরকে বের করে আনার চেষ্টা করছে এবং নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা করছে বলে মনে করেন হিজবুল্লাহর এ নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়