শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানের সাথে শান্তি আলোচনা নাকচ করলেন ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: আফগানিস্তানে ইসলামি কট্টরপন্থী তালেবানের সাথে কোনরকম শান্তি-আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত একসপ্তাহে আফগানিস্তানে একের পর এক নারকীয় হামলার পর আর কোনও আলোচনা হতে পারে না বলে মনে করেন তিনি। তালেবানদের বিরুদ্ধে ১৭ বছর ধরে চলা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের এপর্যায়ে এসে, কোনধরণের শান্তি আলোচনা মার্কিন রণনীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে মার্কিন নিরাপত্তা পরিষদের এক বৈঠকে অংশ নিয়ে আফগানিস্তানে হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কর্তব্য, আমাদেরকেই শেষ করতে হবে।’ ট্রাম্পের এ মন্তব্যে বোঝা যায়, তিনি তালেবানদের বিরুদ্ধে সামরিকযুদ্ধে জয়ের স্বপ্ন দেখছেন। যদিও সামরিক ও ক‚টনৈতিক কর্মকর্তারা মনে করেন, আফগানিস্তানে এত অপ্রতুল সম্পদ ও জনশক্তির মাধ্যমে ট্রাম্প কখনোই সেখানে সফলতার মুখ দেখবেন না।

ট্রাম্প বলেন, ‘সত্যিই আমি এ পরিস্থিতিতে আর কোনও আলোচনার জায়গা দেখছি না। তারা নির্বিচারে মানুষ মারছে। এটি আমাদের জন্য একেবারেই ভিন্ন এক পরিস্থিতি।’

উল্লেখ্য, গতবছরের আগস্ট মাসে আফগান বাহিনীকে সহায়তা দিতে, যুদ্ধবিমানসহ সবরকম সামরিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালি এমাসের শুরুতে বলেছিলেন, মার্কিন রণকৌশল খুবই কাজে দিয়েছে এবং তালেবানদের ধীরে ধীরে শান্তি আলোচনার দিকে ঠেলে দিচ্ছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়