শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০১:০৮ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বীরেন্দ্র কিশোর, বরগুনা : রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদাণের দাবিতে দেশের ৩২৭ টি পৌরসভার সাথে বরগুনায় একযোগে ২য় দিনের পূর্ণ কর্মবিরতি চলছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ৩ দিন ব্যাপী এ কর্মবিরতি গত রবিবার থেকে শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত চলবে।

এ সময় পৌর সভার সকল কর্মকর্তা-কর্মচারীরা পানি সরবরাহ ব্যতীত সকল কার্যক্রম বন্ধ রাখেন। এতে বিপাকে পড়েছে পৌর সভার নাগরিকরা।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, বরগুনা পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বাদলসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

কর্মবিরতি পালন কালে বক্তারা বলেন, যতদিন আমাদের দাবি না মেনে নেয়া হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়