শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েতে ভাষণ দিয়ে শত বছরের ঐতিহ্য ভাঙবেন মেগান

লিহান লিমা: নিজের বিয়েতে ভাষণ দিয়ে শত বছরের ঐতিহ্য ভাঙতে যাচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির বাগদত্তা হলিউড অভিনেত্রী মেগান মের্কেল। জানা গেছে, নারীবাদী ও জাতিসংঘের হয়ে চ্যারিটি সংস্থায় এক সময় কাজ করা মেগান নিজের বিয়েতে ভাষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সানডে টাইমসের খবরে বলা হয়, ১৯ মে উইন্ডসর ক্যাসেলের রাজকীয় বিয়েতে ৮০০ আমন্ত্রিত অতিথির সামনে ভাষণ দিবেন সাবেক এই অভিনেত্রী। এতে বলা হয়, মের্কেল তার ভাষণে প্রিন্স হ্যারি, রাণী এলিজাবেথ, বন্ধু ও স্বজনদের তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাবেন। এই দিনে রাজপরিবারের নতুন সদস্য হিসেবে নতুন নাম ও ‘ডাচেস’ উপাধি পাবেন মেগান।

প্রতিবেদনে বলা হয়, মেগান তার ভাষণে নানা জোকও করতে পারেন, কারণ মেগান হ্যারির পূর্ণ সমর্থনই পাবেন। অন্যদিকে জনসম্মুখে ভাষণ দিতে গিয়ে খুব একটা অস্বস্তিতে পড়তে হবে না মেগানকে। কারণ হলিউডে ক্যারিয়ার গড়ার খাতিরে তার জনসম্মুখে ভাষণ দেয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে। এছাড়া জাতিসংঘের নারী বিষয়ক মুখপাত্র হিসেবে এমা ওয়াটসনকে সমর্থন জানিয়ে দীর্ঘদিন ধরে ‘হি ফর শি’ ক্যাম্পেইনের প্রচারণা চালিয়েছিলেন মেগান। ইন্ডিপেনডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়