শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৫:২৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুর্শিদাবাদে ব্রিজের রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬

সাঈদা মুনীর:  মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় প্রাথমিক ভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ বহু। উদ্ধার কাজ শুরু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি করিমপুর থেকে মালদহ যাচ্ছিল। বালিরঘাট ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়ে ভৈরব নদীতে পড়ে যায় বাসটি।

উদ্ধার হওয়া যাত্রীদের দাবি, চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাসটি চালাচ্ছিলেন। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

এ দিকে, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পড়ে উদ্ধার কাজ শুরু হয়, এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ স্থানীয়দের।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ ও দমকল বাহিনী যৌথ ভাবে উদ্ধার কাজ শুরু করেছে। সূত্র: আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়