শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট অধিবেশনে ফের তিন তালাক বিল পাশের চেষ্টা করবে মোদি সরকার

আবু সাইদ: সংসদের বাজেট অধিবেশনে ফের তিন তালাক বিল রাজ্যসভায় পেশ করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এবারও তা বিরোধীদের কড়া আপত্তির মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই এনডিএ সরকারের শেষ স্বয়ংসম্পূর্ণ বাজেট পেশ করবেন।

তিন তালাক বিলে তাৎক্ষণিক তিন তালাক দিলে মুসলমান পুরুষদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। লোকসভায় পাশ হয়ে গিয়েছে বিলটি কিন্তু বিরোধীরা সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলে রাজ্যসভায় তা আটকে দিয়েছে। আগামী লোকসভা ভোটের আগে এই বিল আইনে পরিণত করা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধিবেশনের প্রথম পর্ব শেষ ৯ ফেব্রুয়ারি। ৫ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ফের বসবে অধিবেশন।

তিন তালাক বিল ছাড়াও কেন্দ্র সম্ভবত ওবিসি বিলও বাজেট অধিবেশনে পাশ করানোর চেষ্টা করতে পারে। এর ফলে ওবিসি কমিশনকে সাংবিধানিক বৈধতা দেওয়া হবে।- ইকনোমিক টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়