শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালাক বিল মুসলিম পুরুষদের জেলে পাঠানোর হাতিয়ার: আসাদুদ্দিন ওয়েইসি

ওমর শাহ: অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতির আসাদুদ্দিন ওয়েইসি বলেন, তিন তালাক বিল মুসলিম পুরুষদের জেলে পাঠানোর হাতিয়ার। আইন করে সামাজিক সমস্যার সমাধান করা যায় না। সূত্র: উর্দু টাইমস

‘তাহাফুজ-ই-শরিয়ত’ (সেভ শরিয়া) শীর্ষক জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, পণপ্রথা ও মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধ রুখতে সুনির্দিষ্ট আইন চালু করা হয়েছে, তা সত্ত্বেও মেয়েদের বিরুদ্ধে অন্যায়, অবিচার চলছেই, পণপ্রথার জন্য বধূহত্যাও হয়ে চলেছে।

তিনি বলেন, ২০০৫ থেকে ২০১৫-র মধ্যে ভারতে ৮০ হাজারের বেশি মহিলা পণপ্রথার বলি হয়েছেন। পণ দিতে না পেরে রোজ ২২ জন করে মহিলার মৃত্যু হয়। নির্ভয়াকা- ঘটে যাওয়ার পরও ধর্ষণের সংখ্যা বাড়ছে। সুতরাং আইন করে সমস্যা দূর করা যায় না।

এ প্রসঙ্গে  তিনি  আইন হলে তিন তালাক বন্ধ হবে কিনা জানতে চেয়ে বলেন,  তিন তালাক বিলকে সংখ্যালঘুদের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করে ওয়েইসি বলেন, এর উদ্দেশ্য হল, মুসলিম মেয়েদের রাস্তায় নামিয়ে দেওয়া আর পুরুষদের জেলে পাঠানো।

মুসলিম মৌলবিদের সঙ্গে পরামর্শ না করেই কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকার সংসদের মাধ্যমে তিন তালাক বিলটি পাস করানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিল, ২০১৭ লোকসভায় গৃহীত হলেও সেটি রাজ্যসভার অনুমোদন পায়নি। সেখানে বিরোধীরা দাবি করে, বিস্তারিত খতিয়ে দেখতে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে বিলটি। বিলে তিন তালাককে অপরাধের স্বীকৃতি দিয়ে যে স্বামী স্ত্রীকে এভাবে ডিভোর্স দেবে, তাকে তিন বছর কারাবাসের সাজা দেওয়ার বিধি রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়