শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

শাহরিয়ার আমিন, বাকৃবি : জলবায়ু পরিবর্তন, প্রাণি ও উদ্ভিদের রোগ বৃদ্ধি, উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষা করাই হবে ভবিষ্যত কৃষির অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশে কৃষি ভিত্তিক নীতিমালা থাকলে তার বাস্তবায়ন না থাকাটাও আমাদের ভবিষ্যৎ কৃষির অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপি অনুষ্ঠিত ইন্ট্যারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেজ ফর ফিউচার অ্যাগ্রিকালচার (আইসিসিএফএ) শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

প্রগ্রেসিভ অ্যাগ্রিকালচারিস্টের আয়োজনে সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়। দুই দিন ব্যাপি এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, সুদান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া থেকে আগত প্রায় অর্ধশত বিজ্ঞানী মোট ১৫০ টি বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করবেন।

সম্মেলনের বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব অধ্যাপক ড. জহুরুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি এ এম এম সালেহ। সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার চার্লেস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিটার ওয়াইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়