শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঢাবির ছাত্রলীগ ও বাম সংগঠনের নেতারা পরস্পরকে দুষছেন’

জুয়াইরিয়া ফৌজিয়া : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে করা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায়, ছাত্রলীগ ও বাম সংগঠনের নেতারা পরস্পরকে দুষছেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন সাধারণ শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক। তিনি বলেন, উপাচার্যের গায়ে হাত তোলার মত যে ঘৃণ্য কাজটি যারা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং বহিষ্কারের দাবি জানাচ্ছি।

এদিকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতারা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ছাত্র ইউনিয়নকে যদি শিবিরের সঙ্গে তুলনা করা হয় তাহলে এটির মত হাস্যকর ব্যাপার আর কিছু হতে পারে না।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্র শিবিরের নেতারা ছিল। সেই সঙ্গে অনেক নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সেখানে ছিল। তাদের আন্দোলনের বিষয় ছিলো একটি কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে আমরাও গিয়েছিলাম। আমাদের উপাচার্যকে রক্ষা জন্যে। এই হামলার সঙ্গে বহিরাগতরাও জড়িত আছে।

এদিকে ছাত্র সংগ্রাম পরিষদ আগামী ৩১শে জানুয়ারি সন্ত্রাস-বিরোধী ছাত্র সমাবেশ, ৬ ফেব্রুয়ারি সন্ত্রাস-বিরোধী মানববন্ধন এবং ৭ ফেব্রুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়