শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইভী বাঘ আর বেড়ালের তফাত বোঝে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীকে ইঙ্গিত করে  আওয়ামী লীগ দলীয় (নারায়ণগঞ্জ-৪ আসন) সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার যেসব কর্মী বিএনপি-জামায়াতের সময় ৫০টির বেশি মামলা খেয়েছেন, আপনি মামলা দিয়া তাদের ভয় দেখাইতে চান? এরা ভয় পাওয়ার ছেলে? আপনি বাঘ আর বেড়ালের তফাত বোঝেন না। এটা বাঘ, বেড়াল না। বাঘের ঘরে বাঘই জন্ম নেয়। বাঘের ঘরে বেড়াল জন্মায় না।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদার ওসমানী স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আইভীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কেউ কিন্তু রাস্তা থেকে উঠে এসে নেতা হননি। কর্মীরা ভালোবাসেন বলেই তারা নেতা হয়েছেন। শামীম ওসমানের প্রয়োজন নেই, তারা নিজেরা ডাকলেও একলাখ লোক মাঠে নেমে আসবে। তখন কিন্তু থামাইতে পারবো না।’

দলের নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি মেয়র আইভীসহ অন্য নেতাদের বলবো, যদি ভুল করে থাকেন, ভুল সংশোধন করুন। দলের নেতাকর্মীদের নামে অভিযোগ দিলে প্রত্যাহার করুন। যদি বিএনপির চালে পড়ে করে থাকেন, তার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। রাজাকারের ছেলেদের কথায় যদি পথ পরিবর্তন করেন, তবে দলের কর্মীদের সামনে তা পরিষ্কার করুন।’

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা আমাদের আর কোনও কর্মীকে মার খেতে দেবো না। কর্মীর গায়ে হাত পড়বে, ওই নেতাগিরি শামীম ওসমান করে না।’ তিনি বলেন, ‘রাজনীতি করি গরিব মানুষের জন্য। গরিব মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। তাতে আমার যা হওয়ার, হবে।’

শামীম ওসমান বলেন, ‘৩ ফেব্রুয়ারি একটি জনসভা করতে চাই। ওই জনসভাটা এমনভাবে করতে চাই, যেটা দেখলে আমার নেত্রীর মনটা ভরে যায়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া প্রমুখ।

  • সর্বশেষ