শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব রেকর্ড ভেঙে ফেলবে ‘পদ্মাবত’!

বিনোদন ডেস্ক : সকল বাধা-বিপত্তি জয় করে আলোর মুখ দেখলো বলিউড সিনেমা ‘পদ্মাবত’। আর মুক্তি পেয়েই নতুন এক ঝড় তুললো সিনেমাটি। মুক্তির প্রথম দিনই ছবিটি ১৮ কোটি রুপি আয় করায় অনেকেই যেন অবাক হয়ে গেছেন। কারণ প্রথম দিনেই আয় দিয়ে এরইমধ্যে সিনেমাটি ছাড়িয়ে গেল প্রভাসের ‘বাহুবলী ২’ ও আমির খানের ‘দঙ্গল’র আয়। আন্তর্জাাতিক বাজারে প্রথম দিনের আয়ে ‘পদ্মাবত’ এখন সবার শীর্ষে। ধারণা করা হচ্ছে চলচ্চিত্র ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে পদ্মাবত।

প্রথম দিনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে ‘পদ্মাবত’ রেকর্ড পরিমাণ আয় করেছে পদ্মাবত। আন্তর্জাতিক বাজারে ‘পদ্মাবত’র আয় প্রায় ১ কোটি ৯০ লাখ রুপি। যেখানে প্রভাসের ‘বাহুবলী ২’ আয় করেছিলো প্রায় ১ কোটি ৮ লাখ রুপি এবং আমিরের ‘দঙ্গল’ প্রায় ১ কোটি ২৬ লাখ রুপি। আর দুই দিনের হিসেবে ছবিটির আয় প্রায় ৫৭ কোটি রুপি। বলিউডের নন্দিত নির্মাতা সঞ্জয়লীলা বানসালি ‘পদ্মাবত’ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপিতে। ‘পদ্মাবত’র বক্স অফিস অনেক নতুন রেকর্ডই গড়তে পারে। বদলে দিতে পারে এতদিনে বলিউডে সেরা আয়ের ছবির হিসাব-নিকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়