শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহারাদারকে বেঁধে রেখে মন্ত্রীর খামারের ১০ গরু চুরি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে পাহারাদারকে বেঁধে রেখে ১০টি গরু নিয়ে গেছে একদল চোর। শুক্রবার ভোর রাতে উপজেলার রাজারামপুর ফকিরপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

খামারবাড়ির পাহারাদার লোকমান আলী জানান, ভোর রাতে খামারবাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল চোর খামারবাড়িতে প্রবেশ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেঁধে ফেলে এবং খামারে থাকা বিদেশি জাতের ১০টি গাভী নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার সময় মন্ত্রী মহদয়ের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ঘটনাস্থল থেকে চোরদের ভেঙে ফেলা তালা ও রড আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনার পর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়