শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:১৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ, দুর্ভোগে রোগীরা

জুয়াইরিয়া ফৌজিয়া: ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় ৪ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। এতে ব্যহত হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা।

উপজেলায় কিংবা জেলা শহরের গিয়ে যাদের চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্য নেই তাদের প্রথম ভরসা কমিউনিটি ক্লিনিক। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এখানে বিনামূল্যে জরুরী ওষধ সরবরাহও দেওয়া হয়।

রোগীরা জানান, আমরা অনেক দূরে গিয়ে চিকিৎসা নিতে পারি না। কারণ আমাদের কাছে পর্যাপ্ত টাকাও নেই।

স্বাস্থ্যকর্মীরা বলেন, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ জন রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে। রোগীদের ভোগান্তির কথা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এইজন্য এলাকার সাধারণ মানুষগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির বলেন, ডিসেম্বরে ওষধ পাওয়ার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এইজন্য জরুরী ওষুধ পেতে মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁয়ের ৫ উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে ১৪৪টি। এই ক্লিনিকগুলো পরিবার পরিকল্পনা, পুষ্টিবিষায়ক পরামর্শ এবং প্রতিষেধক টিকা দেয়া হয়।

সূত্র : যমুনা টিভি

 

  • সর্বশেষ