শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে একজন প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে নাস্তার খাওয়ার পরে সে অসুস্থতাবোধ করার পর মারা গেলেও ঘটনাটি ডাক্তারের কাছে রহস্যজনক বলে মনে করছে। মৃত প্রবাসী স্ত্রীর নাম সোমা আক্তার (২৫)। সৌদি প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা যায়, সোমা হার্টের রোগী। গ্রামের বাড়ী থেকে আসা বোনের সাথে সকালে শীতকালীন পিঠা খাওয়ার পর বুকের ব্যথা বেড়ে যায়। এর কিছুক্ষণ পরে সোমা মারা গেলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিছুদিন আগে সোমা গাড়ি দুর্ঘটনায় আহত হলে তার শরীরে আঘাতের চিহ্ণ পাওয়া যায়। যার কারণে কর্তব্যরত চিকিৎসকরা ঘটনাটিকে রহস্যজনক হিসেবে ভাবছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

সোমার দেবরের স্ত্রী জানান, সকালে নাস্তা খাওয়ার পরে অসুস্থতাবোধ থেকে সোমা স্বাভাবিকভাবে মারা যায়। কিন্তু আমাদের কোন অভিযোগ নেই। কারণ কিছুদিন আগে সোমা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ব্যথা পায়। তাই তার শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সোমার মৃতদেহটি দেখার পর রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়