শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি আছি, আপনি?

[caption id="attachment_442801" align="alignleft" width="423"] ছবি : অরণ্য জিয়া[/caption]

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সেলিব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন। এই অ্যাপসের মাধ্যমে তারা মাঝে-মধ্যে লাইভে এসে দর্শকদের সাথে যুক্ত হবেন। অ্যাপসটি যারা বাংলাদেশে এনেছেন তাদের চিন্তাধারা অনেক স্মার্ট। আমি আছি অ্যাপসটির সঙ্গে, আপনি আছেন তো?

অ্যাপসটির সঙ্গে যুক্ত আছেন শোবিজের জনপ্রিয় মুখ তাহসানও। লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং এবং ব্যান্ডদল ওয়ারফেইজ’র সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী এক বছরের জন্য লিঙ্কআস অ্যাপসের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করবেন অপু বিশ্বাস ও তাহসান রহমান খান।

লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানায়, এই অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছুই পাওয়া যাবে। পাশাপাশি পাওয়া যাবে রাজধানীর ট্রাফিক আপডেটও ।

অ্যাপসটি  www.linkuslive.com এই ঠিকানায় লগ ইন করে অথবা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়