শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে চার জনের পদোন্নতি

নুরুল আমিন হাসান : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি করা হয়েছে। তারা হলেন, পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, মাহবুব আলম, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার ও এআইজি রফখার সুলতানা খানম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ পদোন্নতি প্রদাণ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বৃহস্পতিবার রাতে আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি করা হয়েছে।

তারা হলেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মাহবুব আলম , সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি রখফার সুলতানা খানম।

  • সর্বশেষ