শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনায় সাদ্দামের রোমান্টিক উপন্যাস ‘জাবিবা এন্ড দ্য কিং’

পরাগ মাঝি : ইরাকের তিকরিতের নিকটবর্তী একটি গ্রামের সহজ সরল বিবাহিত নারী জাবিবা। তার স্বামী তার প্রতি সব সময়ই নির্মম আচরণ করে। শুধু তাই নয়, স্বামীটি জাবিবার ইচ্ছার বিরুদ্ধে সব সময়ই জোরাজোরি করে। আর অলৌকিকভাবে নির্যাতিত নিপীড়িত জাবিবার সঙ্গেই পরিচয় ঘটে রাজার। প্রায় প্রতিরাতেই রাজার সঙ্গে দেখা হতে থাকে জাবিবার। প্রেম, ধর্ম এবং দেশাত্মবোধ নিয়েই তাদের মধ্যে আলোচনা হতো নিয়মিত।

এমনই এক কাহিনী নিয়ে উপন্যাস রচনা করেছেন মৃত্যুদÐে দÐিত ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন। একের পর এক সিগারেট, প্রাসাদ সাজানো আর শক্ত হাতে ইরাক শাসনের কোন ফাঁকে যে তিনি এই উপন্যাস লিখেছেন এটা নিয়েই ভাবতে শুরু করেছে গবেষকরা। ২০০০ সালে প্রকাশিত ১৬০ পৃষ্ঠার উপন্যাসটি সম্প্রতি ইংরেজি ভাষায় অনুবাদ হওয়ার পর নতুন করে আবারও আলোচনা শুরু হয় একে ঘিরে। কেউ কেউ বলছেন, উপন্যাসটিতে সাদ্দাম নিজের কাহিনীরই বর্ণনা করেছেন। কেউ বলছেন, উপন্যাসে জাবিবার স্বামীর চরিত্রটি আসলে আমেরিকা, আর সরল গ্রাম্য জাবিবা আসলে ইরাক।

মার্কিন গোয়েন্দা সংস্থা অবশ্য দাবি করছে, বইটি সাদ্দামের লেখা নয়। হতে পারে এটি কোন ভুতুরে লেখকের লেখা। ইংরেজী ভাষায় উপন্যাসটির সম্পাদক ও প্রকাশক রবার্ট লরেন্স জানান, কৌতুহল থেকেই তিনি এই বইটি সম্পর্কে আগ্রহী হয়েছিলেন।

অ্যমাজনের অনলাইন শপে ইতোমধ্যেই বইটিকে ঘিরে আগ্রহ দেখাতে শুরু করেছে ক্রেতারা। বইটির কথা লিখতে গিয়ে অনেকে উচ্ছি¡সিত প্রশংসাও করছেন। নিউজ উইক

  • সর্বশেষ
  • জনপ্রিয়