শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ কোন শ্রীদেবী!

বিনোদন ডেস্ক : এ কেমন চেহারা হয়েছে শ্রীদেবীর, দেখে যেন শুরুতে চিনতেও পারছেন না অনেকে। প্রশ্ন উঠেছে, জুনিয়রদের মতো শেষমেশ শ্রীদেবীও কী প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হলেন এবার ?

প্রশ্নটি উড়িয়ে দিতেও পারছেন না কেউ। সম্প্রতি শ্রীদেবীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সরস্বতী পুজোর দিন পরিচালক অনুরাগ বসুর বাড়িতে হাজির হয়েছেন শ্রীদেবী। আর সেখানেই ধরা পড়েছে শ্রীদেবীর অন্যরকম লুক। অনেকের মতে, ঠোঁটের উপর কাঁটাছেঁড়া করেছেন বনি কাপুরের স্ত্রী। আর তাতেই চেহারে এক্কেবারে পাল্টে গিয়েছে তাঁর। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

তবে পাপারাজির প্রশ্নের মুখ থেকে রেহাই পাননি শ্রীদেবী। মুখে কোনও অস্ত্রপচার করিয়েছেন কি না জানতে চাইলে, শ্রীদেবী বলেন, তিনি কোনও অস্ত্রপচারই করাননি। কিন্তু শ্রীদেবী যতই অস্বীকার করুন না কেন, ভক্তরা কিন্তু আন্দাজ করতে পারছেন। সূত্র : এবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়