শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীরবে কেটে গেলো মেলানিয়া-ট্রাম্পের বিবাহবার্ষিকী

মনিরা আক্তার মিরা: নীরবে নিভৃতে কেটে গেলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের বিবাহবার্ষিকী। গত ২২ জানুয়ারি ছিলো এ আলোচিত দম্পতির ১৩তম বিবাহবার্ষিকী। দিনটিতে একে ওপরের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেননি এ দম্পতি।

সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি রাখা মার্কিন প্রেসিডেন্ট তার জীবনের বিশেষ দিনটিতে ৪টি টুইট করেন। কিন্তু মেলেনিয়া বা বিবাহ বার্ষিকী নিয়ে কোনো টুইট এর মধ্যে ছিল না। এমনকি প্রেসিডেন্টের কার্যসূচীতেও দিনটিকে উদযাপন করার জন্য কোন ধরনের বিশেষ অনুষ্ঠান বা নৈশভোজের উল্লেখ ছিলো না।

অন্য দিকে মেলানিয়াও সামাজিক মাধ্যমে বিবাহবার্ষিকী সম্পর্কে কোথাও কিছু উল্লেখ করেননি বরং পুরো দিনটিতে তিনি নিরব ছিলেন। ট্রাম্পের সন্তানরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয় তারাও ট্রাম্প- মেলেনিয়াকে শুভেচ্ছা বার্তা জানাননি।

উল্লেখ্য, পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ এইচ বুশ এবং বারাক ওবামা তাদের বিবাহবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন এবং এ সম্পর্কে সামাজিক মাধ্যমগুলোতে শুভেচ্ছা বার্তা দিতেন।

বিশ্লেষকরা বলছেন, কিছুদিন আগে ট্রাম্পের উপর পর্নো তারকাদের আনা অভিযোগগুলো মেলানিয়া-ট্রাম্পের মধ্যে দ্বন্দের সৃষ্টি করে। যার ফলে ট্রাম্প ও মেলানিয়া একে অপরের সাথে দুরত্ব বজায় রাখছেন। ডেইলি মেইল

  • সর্বশেষ