শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হাসি কি হাথুরুই হাসবেন!

রাশিদ রিয়াজ : ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে বাংলাদেশের টাইগাররা শ্রীলংকার সাথে ফিরতি ম্যাচে টসে জিতে আগেভাগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে যে ইনিংস খেলল, তাকে কি বলা যায়? পাতানো খেলা। ১০ উইকেটে হেরে যাওয়ার জন্যে এমন পাতানো ম্যাচ অবিশ্বাস্য! বরং টাইগারদের ব্যাটিং দেখে মাথা খারাপ হয়ে যাবার মত অবস্থায় পড়েই মনে হচ্ছে পাতানো খেলার কথা। এটা হচ্ছে অবোধ লোকের সহজ উত্তর। দায়সারা গোজের জবাব। কার হাসি কে হাসে! বরং বাংলা সিনেমার সেই বিখ্যাত ডায়লগ মনে পড়ে যায়, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’। টাইগারদের নাড়ি নক্ষত্র চন্দ্রিকা হাথুরু সিংহে’র চেয়ে কে আর বেশি জানে?

আর যে মাপা লেন্থে শ্রীলঙ্কান বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরুদ্ধে একের পর এক বল করে গেলেন, তাতে সহজবোধ্য হয়ে দাঁড়াচ্ছে বিষয়টি যে, হাথুরু সিংহে’র ক্লাস মনোযোগ দিয়েই করছেন তার সুবোধ শিষ্যরা। লঙ্কানরা অক্ষরে অক্ষরেই পালন করেছে হাথুরুর টিপস। আগামী বিশ্ব কাপ ক্রিকেটের আগে লঙ্কানরা তাদের ওস্তাদের কথা এভাবে শুনতে থাকলে এবং মাঠে তার প্রয়োগ ঘটাতে পারলে আমুল বদলে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল, এতে আর আশ্চর্য হওয়া কি আছে?

জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারে ১৬৩ রানে। ওয়ানডেতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসার পেরেরা হাথুরু সিংহে’কে সময় দিতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার মনে হয় তাকে কোচ হিসেবে পাওয়া আমাদের বড় প্রাপ্তি। চন্দ্রিকা হাথুরু সিংহে বিশ্বের সেরা কোচদের একজন। ‘এ’ দলে থাকার সময় তার সঙ্গে কাজ করেছিলাম আমি। তবে তার সময় প্রয়োজন। সে তো মিরাকল ঘটাতে পারবে না। আমার মনে হয়, নতুন কোচের সঙ্গে আমাদেরও নিজেদের মেলে ধরতে হবে।

কিন্তু বেশি সময় যে হাথুরু সিংহে নিবেন না তা বাংলাদেশের ১০ উইকেটে হারের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। টাইগারদের বরং কঠিন আত্মসমালোচনা প্রয়োজন। এ হার তাদেরকে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে আরো কঠিন চাপে ফেলবে সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে সেই চাপ কি সামাল দিতে পারবে টাইগাররা। না দিতে পারলে বিসিবি কি করবে? ফুটবল আর ক্রিকেটে বরাবরের মত কোচদের দোষারোপ করে কি পার পাওয়া যাবে?

  • সর্বশেষ