শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুয়েতেমালায় বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৫

সজিব সরকার: বুধবার রাতে গুয়াতেমালায় একটি মিনিবাস খাদে পড়ে গেলে ৮ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, একজন জরুরি সহায়তা প্রদানকারী কর্মকর্তা এ তথ্য জানান।

দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, বাসটি পশ্চিম গুয়াতেমালার সান পেড্রো নেকটার দিকে যাত্রা করছিল। কতজন যাত্রী নিয়ে বাসটি যাত্রা করেছিল বা কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

উল্লেখ্য, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে, যখন ৪৪ জন নিহত হয়েছিল। রয়টার্স

  • সর্বশেষ