শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদের উচিত নরেন্দ্র মোদির উপদেশ মেনে নেওয়া: মেহবুবা মুফতি

ওমর শাহ: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, একে অপরের বিরুদ্ধে লড়াই না করে ইসলামাবাদের উচিত নরেন্দ্র মোদির উপদেশ মেনে একসঙ্গে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা। বুধবার বিধান সভায় বক্তব্যকালে তিনি পাকিস্তানের প্রতি এ আহ্বান জানান।

মেহবুবা বলেন, ‘আমি আশা করছি একে অপরের বিরুদ্ধে লড়াই করার বদলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেশ গুরুত্ব সহকারে অনুসরণ করবে। এবং একসঙ্গে দারিদ্র্য মোচনে লড়াই করবে। এটাই এগিয়ে যাওয়ার পথ। আমাদের একসঙ্গে বাস করতে শিখতে হবে। বাঙ্কার নির্মাণ দীর্ঘমেয়াদী সমাধান নয়।’

এর আগে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত লাগোয়া জম্মুর জেলাগুলিতে বাঙ্কার নির্মাণে অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে গতকাল জম্মু ও কাশ্মীর বিধানসভা উত্তাল হয়। বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস সরকারপক্ষকে এই বিষয়ে কোণঠাসা করে। পাকিস্তানের গুলিতে সীমান্তে বসবাসকারী সাধারণ নাগরিকদের মৃত্যু হয়। নাগরিকদের জীবন রক্ষায় সরকারের ব্যর্থতাকে তুলে ধরে প্রতিবাদে ২১ জানুয়ারি বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা।

১৭ জানুয়ারি থেকে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ছোঁড়া বোমা ও গুলিতে ২ জওয়ান ও ২ সেনা জওয়ান সহ ১০ জনের মৃত্যু হয়েছে ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া ভারতের সেনাদেরও হামলায়ও পাকিস্তানে গত সপ্তাহে ৮ জন সেনা নিহত হয়। সূত্র: আওসাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়