শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের মসজিদে রকেট হামলা কুর্দি বিদ্রোহীদের

মাইকেল : তুরস্কের একটি মসজিদে রকেট হামলা চালিয়েছে সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিওয়াইডি। বুধবার তুরস্কের সীমান্তবর্তী কিলিস প্রদেশের ওই মসজিদটিতে এ হামলা চালানো হয়। হামলায় আট বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের কিলিস স্টেট হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কিলিস প্রদেশের গভর্নর।

সিরিয়ার আফরিন ছিটমহলে শনিবার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজি ও জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে তুরস্কের অভিযানের মধ্যেই এ রকেট হামলা চালানো হলো।

কিলিসের গভর্নর মেহমেত তেকিনাসলান আনাদোলু এজেন্সি-কে বলেন, সন্ধ্যা  ৬টা ১০ মিনিটের দিকে কিলিসের কালিক মসজিদে একটি রকেট আঘাত হানে।

মেহমেত তেকিনাসলান বলেন, ‘সিরিয়া থেকে নিক্ষেপ করা রকেটটি নামাজ চলাকালে কালিক মসজিদে আঘাত হানে।’

 

সূত্র : বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়