শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে কৃষক হত্যা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ধানের জমিতে সেচের পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোর্কণ গ্রামের আবদুল মোতালিব (৬০)নামে এক কৃষককে
হত্যা করা হয়েছে।বুধবার বিকালে এই হত্যার ঘটনাটি ঘটে।
হত্যার অভিযোগে উপজেলার গোর্কণ গ্রামের মিজানুর রহমানের ছেলে আরমান মিয়া (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায়  রাতে নিহতের ছেলে ফুজাল মিয়া বাদী থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মোতালিব  বিলে নিজের ধানের জমিতে সেচের পানি দিচ্ছিল। পানি আগে-পরে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়ার সাথে কথা কাটাকাটি হয় তার। এসময় প্রতিপক্ষের লোকজনের  উপর্যপূরি আঘাতে সে গুরুতর আহত হন। খবর পেয়ে  পরিবারের লোকজন  মোতালিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর জানান, মোতালিব হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে মর্গে প্রেরণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়