শিরোনাম
◈ একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া আগামীতে সরকার গঠন করবেন : খন্দকার মোশাররফ

ফাহিম ফয়সাল : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি এবং সেই নির্বাচনে জয়লাভ করে খালেদা জিয়া সরকার গঠন করবে।

বুধবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র : শহীদ জিয়াউর রহমান: আজকের রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আর আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির নির্বাচনের পথে হাটেন তাহলে যারা ভোটের অধিকার হারিয়েছে সেই জনগণ রাস্তায় দাড়িয়ে তাদের বাধাগ্রস্থ করবে এবং সেখানেই প্রয়োজনে যে ধরনের আন্দোলন লাগবে তা করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।

বিএনপির এই নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার পক্ষে কোনো যুক্তি তারা দেখাতে পারবে না। কেননা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন একটা তথাকথিত নির্বাচন এটা প্রমাণিত।

তিনি বলেন, আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। এজন্য আমাদের নেত্রী দেড় বছর আগে ঘোষণা দিয়ে বলেছেন যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার হতে হবে। সংসদ ভেঙ্গে নির্বাচন দিতে হবে। ৫ জানুয়ারি জাতীয় থেকে শুরু করে স্থানীয় সরকারের নির্বাচনে জনগনের ভোটের প্রতি যে অনিহা অনাস্থা তা ফিরিয়ে আনার জন্য ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে নির্দিষ্ট দিনের জন্য মোতায়েন করতে হবে। আমাদের নেত্রী আরও বলেছেন, নিরপেক্ষ সরকারের রুপরেখা তিনি (খালেদা জিয়া) দেবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং উপযুক্ত সময়ে এই রুপরেখা দেয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ। জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের সঞ্চালনায় এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়